প্রতিষ্ঠান সম্পর্কে
প্রতিষ্ঠান সম্পর্কে
সংক্ষিপ্ত বর্ণনা
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার অন্তর্গত বারুগ্রামের ছায়াঘেরা মনোরম পরিবেশে বারুগ্রাম উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। ১৯৬০ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করে।
বর্তমানে বিদ্যালয়ে তিনটি ভবন রয়েছে—একটি পাকা ভবন (প্রায় ২১০০ বর্গফুট, নির্মিত ১৯৯৪ সালে) এবং দুটি আধা-পাকা ভবন (১২১৬ ও ৮০০ বর্গফুট, পুনর্নির্মিত ১৯৮৮ ও ২০০৩ সালে)। এখানে একটি শিক্ষক মিলনায়তন, একটি লাইব্রেরি, একটি বিজ্ঞানাগার এবং মোট দশটি শ্রেণিকক্ষ রয়েছে।
বিদ্যালয়ে বর্তমানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় শিক্ষাদানের সুযোগ রয়েছে। পাকা ভবনের দক্ষিণ পাশে একটি বিশাল খেলার মাঠ, পূর্ব পাশে একটি পুকুর এবং পুকুরপাড়ে কমিউনিটি ক্লিনিক অবস্থিত। পশ্চিম পাশে পুকুরঘেঁষা জনবসতি, দোকানপাট ও সড়ক রয়েছে এবং উত্তর পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।
বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ১ একর ৯২ শতাংশ। বর্তমানে এখানে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং ১৮ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন।
প্রতিষ্ঠাকাল
০১ জানুয়ারি ১৯৬০ ইং সালে “বারুগ্রাম জুনিয়র হাই স্কুল” নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত ইতিহাস
অত্র এলাকার গন্যমান্য ও জনদরদী ব্যক্তিবর্গ এই প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা, তাদের কষ্ট লাঘব করা এবং ভবিষ্যৎ জীবনকে সুন্দর ও সফল করার উদ্দেশ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। সেই সময় এই এলাকার ৮ কিলোমিটারের মধ্যে কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না, ফলে অধিকাংশ শিশু মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল—বিশেষ করে মেয়েদের শিক্ষার বিষয়টি ছিল প্রায় অসম্ভব।
এই বাস্তবতা বিবেচনায় গভীর চিন্তা-ভাবনা, আর্থিক সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ
১. শ্রীবাস চন্দ্র দাস – বারুগ্রাম, বালিয়াকান্দি, রাজবাড়ী
২. হাজী মোঃ ছত্তার মোল্লা – চরগুয়াদহ, বালিয়াকান্দি, রাজবাড়ী
৩. আব্দুল গফুর মোল্লা – চরগুয়াদহ, বালিয়াকান্দি, রাজবাড়ী
৪. সুরেন্দ্র নাথ চক্রবর্তী – বাঘুটিয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী
৫. শেখ নজির আহমেদ (প্রাক্তন চেয়ারম্যান) – আড়কান্দি, বালিয়াকান্দি, রাজবাড়ী
৬. নিমাই চন্দ্র দাস (প্রাক্তন শিক্ষক) – পাটুরিয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী
৭. সুবোধ চন্দ্র দাস – বাঘুটিয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী
৮. ডা. বিমল চন্দ্র বিশ্বাস – তুলসী বরাট, বালিয়াকান্দি, রাজবাড়ী
৯. অমল চন্দ্র বিশ্বাস – তুলসী বরাট, বালিয়াকান্দি, রাজবাড়ী
১০. সুভাষ চন্দ্র দাস – পাটুরিয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী
১১. আছিরুদ্দিন শেখ – বারুগ্রাম, বালিয়াকান্দি, রাজবাড়ী