বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতির বাণী
বারুগ্রাম উচ্চ বিদ্যালয় প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত একটি পুরাতন প্রতিষ্ঠান। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত বিদ্যালয়টিতে সুন্দর ও স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা কারিকুলাম মোতাবেক পরিচালিত হয় । বিদ্যালয় কার্যক্রম একটি টিম ওয়ার্ক যা কেউ একা পরিচালনা করতে পারে না। সকলের সমন্বয়ে এই ব্যবস্থাপনার সুকৌশল কর্মকাণ্ডের ফলাফল অত্র এলাকার তথা সমগ্র বাংলাদেশের। সকলের সার্বিক সহযোগীতা কামনা করি । আপনাদের সন্তানের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন এবং বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার পরিবেশ উন্নত করার লক্ষ্যে পরামর্শ দিয়ে পাশে থাকুন। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালটিকে আরও উচ্চ পর্যায়ে আসীন করতে পারি।
আমি বিদ্যালয়ের সর্বোচ্চ সফলতা কামনা করি।
ধন্যবাদান্তে
নিখিল চন্দ্র সিকদার
সভাপতি
ব্যবস্থাপনা পরিষদ
বারুগ্রাম উচ্চ বিদ্যালয়
বালিয়াকান্দি, রাজবাড়ি।