BARUGRAM HIGH SCHOOL - 113266 Students Teachers
About Institute

    About Institute

    Institute

    সংক্ষিপ্ত বর্ণনাঃ

    রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার অর্ন্তগত বারুগ্রামের ছায়াঘেরা এক মনোরম পরিবেশে বারুগ্রাম উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। ১৯৬০ সালে শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের ঐকান্তিক প্রচেষ্টায় অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে । বর্তমানে বিদ্যালয়ে তিনটি(৩)ভবন(১টিপাকা ভবন ২১শ বর্গফুট ১৯৯৪ সালে নির্মিত)(২টি আধা পাকা ভবন ১২১৬ ও ৮০০শ বগফুট ১৯৮৮ ও ২০০৩ সালে পূণঃনির্মিত ) রয়েছে যেখানে একটি (১) শিক্ষক মিলনায়তন ,একটি লাইব্রেরি ও একটি বিজ্ঞানাগার এবং দশটি শ্রেণি কক্ষ রয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় শিক্ষাদান দেওয়া হয় ।
    পাকা ভবনের পিছনে দক্ষিণে বিশাল খেলার মাঠ, পূবৃ দিকে পুকুর , পুকুরের পাড়ে কমিউনিটি ক্লিনিক,পশ্চিমে পুকুরের পাড়ে জনবসতি সহ দোকান-পাট,রাস্তা,উত্তরে সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।
    বর্তমানে বিদ্যালয়টিতে  ১ একর ৯২ শতাংশ জমি রয়েছে। বিদ্যালয়টিতে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং ১৮জন শক্ষিক র্কমচারী আছনে  । 
     

    প্রতিষ্ঠাকালঃ ০১/০১/১৯৬০ ইং সালে বারুগ্রাম জুনিয়র হাই স্কুল নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

     

    সংক্ষিপ্ত ইতিহাসঃ

    অত্র এলাকার গন্যমান্য ও জনদরদী ব্যক্তিবর্গ এই প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা  লক্ষ্যে ও তাদেও কষ্ট লাঘব এবং ভবিষ্যত জীবন যাতে সুখকর হয় তারই পরিকল্পনা এই প্রতিষ্ঠান। এই এলাকার আট কিলোমিটারের মধ্যে কোন বিদ্যালয় ছিল না। সেহেতু অধিকাংশ শিশু মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত ছিল ্ বিশেষ করে নারী শিক্ষার কথাতো কল্পনাতীত । তাই গভীর চিন্তা ভাবনা ,আর্থিক সাহায্য এবং কঠোর পরিশ্রমের দ্বারা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

     

    সংশ্লষ্টি ব্যক্তি বর্গের পরিচয়ঃ

    ক্র নং  সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের নাম ঠিকানা
    ১ শ্রীবাস চন্দ্র দাস বারুগ্রাম,বালিয়াকান্দি,রাজবাড়ী।
    ২ হাজী মো: ছত্তার মোল­া চরগুয়াদহ ,বালিয়াকান্দি,রাজবাড়ী।
    ৩ আব্দুল গফুর মোল­া চরগুয়াদহ ,বালিয়াকান্দি,রাজবাড়ী।
    ৪ সুরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বাঘূটিয়া ,বালিয়াকান্দি,রাজবাড়ী
    ৫ শেখ নজির আহমেদ
    (প্রাক্তণ চেয়ারম্যান) আড়কান্দি ,বালিয়াকান্দি,রাজবাড়ী
    ৬ নিমাই চন্দ্র দাস
    (প্রাক্তন শিক্ষক) পাটুরিয়া ,বালিয়াকান্দি,রাজবাড়ী
    ৭ সুবোধ চন্দ্র দাস বাঘূটিয়া ,বালিয়াকান্দি,রাজবাড়ী
    ৮ ডা: বিমল চন্দ্র  বিশ্বাস  তুলসী বরাট,বালিয়াকান্দি,রাজবাড়ী
    ৯ অমল চন্দ্র বিশ্বাস তুলসী বরাট,বালিয়াকান্দি,রাজবাড়ী
    ১০ সুভাষ চন্দ্র দাস পাটুরিয়া ,বালিয়াকান্দি,রাজবাড়ী
    ১১ আছিরুদ্দিন সেখ বারুগ্রাম,বালিয়াকান্দি,রাজবাড়ী।